CholoKinbo

 

Warranty Policy

 

ওয়ারেন্টি সেবা গ্রহনের আগে জানুন

১. চলোকিনবো খুচরা বিক্রয় কেন্দ্র। তারা কোন ধরনের পন্য প্রস্তুত করে না। তাই, ওয়ারেন্টি দাবি করা পন্য ক্রেতার পক্ষ থেকে চলোকিনবো সরাসরি সরবরাহকারী বা উৎপাদনকারীর কাছে পাঠায়। ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক(পন্য ভেদে), দেশীয় প্রদত্ত নীতিমালা অনুসরন করি।

২. পন্যের ওয়ারেন্টি দাবি করার সময় অবশ্যই পন্যের ক্রয় রশিদ/ইনভয়েস উপস্থাপন করতে হবে, অন্যথায় ওয়ারেন্টি ক্লেইম গ্রহন করা হবে না।

৩. পন্যের সরবরাহ এবং সল্পতার উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময়কাল পরিবর্তন হতে পারে। কোন পন্য ওয়ারেন্টি ক্লেইম করার পর পণ্যটি ডেলিভারি পেতে সাধারনত ৭ দিন সময় লাগলেও বিশেষ ক্ষেত্রে ৩৫-৪০ দিন বা তার অধিক সময় লাগতে পারে; কারন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত না থাকলে তা বিশেষভাবে আমদানি করতে হয় যা সময় সাপেক্ষ।

৪. সাধারণত ওয়ারেন্টি একবারই ক্লেইম করা যায়। যদি কোনো পণ্যের ওয়ারেন্টি থাকে, তাহলে সেই পণ্যের কোনো সমস্যা হলে একবারই ওয়ারেন্টি দাবি করে মেরামতের জন্য পাঠানো বা প্রতিস্থাপন করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন – যদি প্রতিস্থাপন করা পণ্যেও সমস্যা থাকে, তাহলে আবার ওয়ারেন্টি দাবি করা যেতে পারে। তবে, প্রতিটি পণ্যের ওয়ারেন্টি পলিসি ভিন্ন হতে পারে।

৫. পণ্যের ওয়ারেন্টি ক্লেইম এর ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট পাঠাতে হবে কুরিয়ারের মাধ্যমে।

৬. ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য রিসিভ করার পর থেকেই ওয়ারেন্টির সময় কার্যকর হয়। তাই ডেলিভারি ম্যান থেকে পণ্য নেওয়ার সময় সকল কিছু যাচাই করে নিবেন।

যেসব কারনে পন্য ওয়ারেন্টির আওতায় আসবে না

১. পন্যের ক্রয় রশিদ, বিল, ইনভয়েস না থাকে তাবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

২. পন্যের কোন অংশ যদি পুড়ে যায়, ভেঙ্গে যায়, কোন অংশ বসে যায়, টেম্পারিং হয়, লেয়ার কাটা, মরিচা পড়া, বাকা হয়ে যাওয়া, ফাঙ্গাস পড়া, কোন পোর্টে ফাটা দাগ, ফাটা হওয়ার মত দাগ পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৩. পন্যের স্টিকার বা সিরিয়াল নাম্বার উঠে যাওয়া বা অস্পষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৪. পন্যের ভিতরের কোন যন্ত্রাংশ পরিবর্তন এবং সিরিয়াল নাম্বার অমিল পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৫. পন্যের লক বা হুক ভাঙ্গা অথবা খোলার চেষ্টা হয়েছে তা সনাক্ত হয় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৬. পন্যের স্ক্রিনে যদি স্ক্র্যাচ বা দাগ বেশি পড়া অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৭. পন্যের কোন যন্ত্রাংশ যদি পোকা-মাকড়ের কারনে কোনরূপ ক্ষয়ক্ষতি বা বিনষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা অয়ারেন্টির আওতায় আসবে না।

৮. পন্যের স্ক্রিনে আঘাতের কারনে কোন গোলাকার বা অর্ধচন্দ্রের অনুরুপ কোন ক্ষতি সনাক্ত হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

৯. তরল পদার্থের ব্যবহারের কারনে পন্যের কোন ক্ষয়ক্ষতি হয় বা তরল পদার্থ পন্যের ভিতরে প্রবেশ করে তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

১০. পন্যের অপব্যবহারের ফলে যদি কোন ক্ষয়ক্ষতি হয় তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।

১১. যদি কোন পন্য এমন হয়ে থাকে যার গায়ে কোন সিরিয়াল থাকে না কিন্তু বাক্সে সিরিয়াল থাকে, যেমনঃ হেডফোন, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ, কেবল ইত্যাদি পন্যের ওয়ারেন্টির ক্ষেত্রে বক্স আবশ্যক।

১২. কোন পন্য যদি ক্রেতা নিজে অথবা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে মেরামত করার চেষ্টা করেন তাহলে ওয়ারেন্টি বাতিল বলে গন্য হবে।

লাইফ টাইম ওয়ারেন্টি পলিসি

বাজারে প্রচলিত পন্য হিসেবে বিবেচিত হওয়ার সময়কাল পর্যন্ত ঐ পন্যের ওয়ারেন্টি প্রদানকে লাইফটাইম ওয়ারেন্টি বুঝাবে। কোন পন্যের লাইফটাইম ওয়ারেন্টির আওতায় ঐ পণ্যটি মার্কেটে প্রচলিত পন্য হলে, ক্রেতা ওয়ারেন্টি সেবা প্রাপ্ত হবেন। কোন পন্য EOL (End Of Life) হিসেবে গন্য হলে অর্থাৎ যদি পণ্যটির উৎপাদন বন্ধ হয়ে যায় তা আর ওয়ারেন্টির আওতায় আসবে না। পন্যের নতুন ভার্সন বাজারে আসলে তা পুরাতন ভার্সনের সাথে ওয়ারেন্টি সেবা পাবে না।

সার্ভিস ওয়ারেন্টি পলিসি

সার্ভিস ওয়ারেন্টির অন্তর্ভুক্ত কোন পন্য ওয়ারেন্টি সীমার মধ্যে থাকলে তা রিপেয়ার করার জন্য কোন বাড়তি মুল্য নেয়া হবে না, তবে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করতে হলে সেই যন্ত্রাংশের মূল্য ক্রেতা পরিশোধ করবেন এবং যাতায়াত খরচ ক্রেতা বহন করবেন।

 

আপনি যে কোনো ওয়ারেন্টি একবারের বেশি ক্লেইম করতে পারবেন না। ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো ধরনের সিধান্ত পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার সম্পূর্ণ অধিকার চলোকিনবো সংরক্ষন।